News Bangla 24 BD | রোহিঙ্গা ইস্যু; মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশের - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ইস্যু; মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশের


বর্তমান সময়ে বিশ্বের অন্যতম আলোচনার বিষয় হলো মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর চালানো অমানুষিক নির্যাতন। সেখানে তাদের উপর চালানো হচ্ছে বর্বরতম নির্যাতন এবং হত্যা করা হচ্ছে অসংখ্য রোহিঙ্গাদের।

এ ইস্যুতে এবার বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে ডেকে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার দুপুরে মন্ত্রণালয়ে আসার পর তার সঙ্গে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) কামরুল আহসান।

এসময় মায়ানমারের রাষ্ট্রদূতকে বলা হয়, মায়ানমারের সমস্যা বাংলাদেশের কাঁধে এসে পড়ছে। এতে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন। দ্রুত এ সমস্যা সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তাকে আহ্বান জানানো হয়।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার পর সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে শত শত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। গত কয়েকদিনে ৩শ’ জনেরও বেশি রোহিঙ্গাকে অনুপ্রবেশে বাধা দেয়া হয়েছে।

সম্প্রতি এ রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী আন্দোলন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ