রোহিঙ্গাদের আশ্রয় দিন: বাংলাদেশকে এইচআরডব্লিউ’র আহ্বান
নির্যাতনের শিকার মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় ও সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠনটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গোস্বামী এ আহ্বান জানান।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, মিয়ানমারে চলমান এই সংঘাতে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এসব নির্যাতিত রোহিঙ্গাদের অনেকেই মিয়ানমার থেকে পালিয়ে হেঁটে বা নদীপথে বাংলাদেশে যাচ্ছে আশ্রয়ের জন্য।
এ ব্যাপারে মীনাক্ষী বলেন, বাংলাদেশ যুক্তি দিয়েছে তাদের পক্ষে এতো বিশাল সংখ্যক রোহিঙ্গার আশ্রয় দেয়ার সামর্থ নেই। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
তবে বাংলাদেশের এই দাবির পরও বলা যায়, আন্তর্জাতিক আইনের প্রথা অনুযায়ী চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার এসব মানুষকে বাংলাদেশ ফিরিয়ে দিতে পারে না। এসব মানুষকে প্রবেশ এবং সুরক্ষা দিতে বাংলাদেশের বাধ্যবাধকতা আছে।
উল্লেখ্য, চলতি বছরের ৯ অক্টোবরের পর থেকে নতুন করে মিয়ানমারে সংঘাত শুরু হওয়ার পর বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে। মংডু শহরতলির পাঁচটি গ্রামের ১২ শতাধিক বাড়িঘর ধ্বংস করা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 