News Bangla 24 BD | মিয়ানমারের ওপর চাপ দিতে বলছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারের ওপর চাপ দিতে বলছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী


রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মানবিক সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ দিতে বলছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার (২৪ নভেম্বর)নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।

মিয়ানমারের চলমান পরিস্থিতি সম্পর্কে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী।

রাখাইনদের সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ দিতে বলছে বাংলাদেশ। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের শরণার্থী হিসেবে মর্যাদা দেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই।

বিজিবির অব্যাহত চেষ্টার পরও মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত আছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখান থেকে লোকজনকে আটকানো বেশ মুশকিল। জিনিসটা অতো সোজা নয়। কারও কারও মানবিক পরিস্থিতি এতটাই খারাপ যে ওই সব লোকজনকে ঢুকতে না দিয়ে পারা যায় না।

এখন পর্যন্ত রাখাইন থেকে যেসব লোকজন বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, তাদের খাবার, ওষুধপত্রসহ সব ধরনের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ