News Bangla 24 BD | প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় ৬ জন বরখাস্ত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় ৬ জন বরখাস্ত


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়ে দায়িত্ব অবহেলার অভিযোগে বিমানের  ৬ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। দায়িত্ব অবহেলার কারণে বাংলাদেশ বিমানের ৫ কর্মকর্তাকে দোষী চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে তাদের বহিষ্কার করা হয়েছে।
তিনি আরো বলেন, বিমানের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা ও ম্যানেজমেন্টের অদক্ষতার কারণে এ ত্রুটি হয়েছে। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে করাচি ক্রস করার পর। বিমানের ইঞ্জিনে অয়েল (লুব্রিকেন্ট) সিস্টেমের একটি নাট-বোল্ট অর্ধেক খোলা ছিলো। ওই ঢিলা অংশ দিয়ে ইঞ্জিন থেকে লুব্রিকেন্ট বেরিয়ে যায়। এতে ওই ইঞ্জিনে জিরো হয়ে যায় অয়েল। যার কারণে বাধ্য হয়ে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ