পুলিশি বাধায় হেফাজতের মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পণ্ড
পুলিশি বাধায় হেফাজতে ইসলামের ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচিটি পণ্ড হয়ে গেছে। রোহিঙ্গা মুসলমানদের হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে তারা এ ঘেরাও কর্মসূচি দিয়েছিল।
বৃহস্পতিবার সকালে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হলে তাদের বাধা দেয় পুলিশ।
পরে পুলিশের সঙ্গে সমঝোতা করে পুলিশি তত্ত্বাবধানে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমীর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে মিয়ানমার দূতাবাসের উদ্দেশে রওনা দেন।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে হেফাজত। সমাবেশে নূর হোসেন কাশেমী অনতিবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের খুন-নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশ সরকারের কাছে রোহিঙ্গাদের আত্মরক্ষার সুযোগ দিতে সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে মিছিল নিয়ে রওনা হতেই ‘আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ তাদের আটকে দেয় পুলিশ।
এ ছাড়া রোহিঙ্গাদের খুন নির্যাতন বন্ধ না করা হলে মিয়ানমার অভিমুখে লংমার্চের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে হেফাজত।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 