News Bangla 24 BD | ১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ


মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও এবং ১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ করবে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইমতিয়াজ আলম।

তিনি বলেন, মিয়ানমারের মুসলমানদের ওপর যে অমানবিক নির্যাতন চলছে তা ইতিহাসের সব পৈশাচিক নারকীয় তাণ্ডবকেও হার মানিয়েছে। রোহিঙ্গারাদের নাগরিকত্ব বাতিল করে তাদের হত্যা করা হচ্ছে। এ হত্যাকাণ্ড বন্ধে জাতিসংঘ, ওআইসি এবং মানবতাবাদী সংগঠনগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না। চরমোনাইপীরের ঘোষিত ৫ ডিসেম্বর ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও এবং ১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানান ইমতিয়াজ আলম।

ইসলামী আন্দোলন শাহবাগ থানা আয়োজিত সংগঠনের সভাপতি আব্দুল ওহাব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মহানগর দক্ষিণ সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, বংশাল থানার সেক্রেটারি মুহা. শাহআলম, শাহবাগ থানা সেক্রেটারি কামরুল হাসান, আব্দুর রহমান।

সমাবেশের আগে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তরগেট থেকে বিক্ষোভ মিছিল বের করে। পল্টনমোড় হয়ে মিছিলটি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ