হাঙ্গেরি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার
হাঙ্গেরীর বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট-২০১৬ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সংবাদ সম্মেলন করবেন। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট-২০১৬ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
উল্লেখ্য, হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ অংশ নিতে চার দিনের সফরে গত রোববার (২৭ নভেম্বর) বুদাপেস্ট যান। হাঙ্গেরি সফরকালে শেখ হাসিনা দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি (বিডব্লিউএস-২৯১৬) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। এ ছাড়াও তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৪ দিনের সফর শেষে গত বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 