আজ সাংবাদিক মালেকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে দক্ষিণ সুরমায় মানববন্ধন
সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচিত তথ্য ও প্রযুক্তি সম্পাদক, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠাতা, দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি, স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির প্রচার সম্পাদক, দৈনিক সিলেট সুরমার সিনিয়র রিপোর্টার ও আইটি ইনচার্জ এম এ মালেকের বিরুদ্ধে দক্ষিণ সুরমার কুচাই এলাকার বাসিন্দা গুলজার আহমেদের দায়ের করা পরিকল্পিত মামলা প্রত্যাহারের দাবিতে দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাব ও দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বিকেল তিনটায় দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্ত্বর কদমতলী পয়েন্টে এ মানববন্ধন অনুষ্টিত হবে । মানববন্ধনে সর্বস্থরের সাধারণ মানুষকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন,দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সভাপতি দৈনিক উত্তরপূর্বের রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েব ও দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরোজ খান। বিজ্ঞপ্তি।

গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ 