প্রতিবন্ধীদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
প্রতিবন্ধীদের পেছনে ফেলে নয়, তাদের সঙ্গে নিয়েই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সমাজের সচেতন মানুষ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি সংগঠনকে প্রতিবন্ধীদের জন্য একসঙ্গে কাজ করার কথাও বলেন।
শনিবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহবান জানান। ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭ লক্ষ্য অর্জন করি’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের সকল প্রতিবন্ধী ও পরিবার এবং তাদের নিয়ে কাজ করে এমন সংস্থা ও সংগঠনগুলোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীতে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায়, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান, সামাজিক সেবাসমূহ এবং অন্যান্য সকল ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একদিকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো পূরণ যেমন সম্ভব তেমনি বাংলাদেশের উন্নয়নের ধারা আরও গতিময় হবে।
এই ভিন্ন মানববৈচিত্র্যের অধিকারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন লক্ষ্যমাত্রার সার্বিক সাফল্য অর্জন করা সম্ভব নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারাও যে রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ তা নিশ্চিত করা হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের দেশের সম্পদে পরিণত করতে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ যে কোন অর্থপূর্ণ কার্যক্রমে তাদের সর্বোচ্চ সামর্থ্যকে সম্পৃক্ত করার এ প্রক্রিয়া আমাদের উন্নয়নের অগ্রযাত্রায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
সূত্র : বাসস

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 