News Bangla 24 BD | আমার জন্য আলাদা বিমান কেনার দরকার নেই : প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আমার জন্য আলাদা বিমান কেনার দরকার নেই : প্রধানমন্ত্রী


হাঙ্গেরি সফরে সৃষ্ট বিমানের ঘটনা নিছকই একটা যান্ত্রিক দুর্ঘটনা বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্য আলাদা এয়ারক্রাফট কেনারও কোনো দরকার নেই বলে জানিয়েছেন তিনি। শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে সম্প্রতি হাঙ্গেরির সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর জন্য আলাদা এয়ারক্রাফট নেয়ার মতো সাবলম্বী এখনো দেশ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমার জন্য আলাদা এয়াক্রাফট দরকার নেই। আর দেশের সাধারণ মানুষ যে বিমানে যাওয়া আসা করে তা যদি আমার জন্য নিরাপদ না হয়, তাহলে কারো জন্যইতো নিরাপদ না।’আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ’৯৬ সালের আগে আমাদের বিমানবন্দর কেমন ছিল, সেটি আগে দেখুন। বিমান এবং বিমানবন্দরের উন্নয়ন আওয়ামী লীগই করেছে।

এরআগে, গত রোববার পানি সম্মেলন উপলক্ষে হাঙ্গেরিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরের যাত্রাপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের তুর্কমেনিস্তানে ৪ ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করতে হয়। ত্রুটি সারানোর পর ওই বিমানেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।

এদিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণের ঘটনা তদন্তে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের শুরুতেই বিমানের ছয়জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে। ঘটনারর পরপরই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য আলাদা বিমান কেনার কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাশেদ খান মেনন।

সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আছে, নির্বাচনও হচ্ছে। তারা (বিএনপি) আজ নির্বাচনে যাবে, কাল অংশ নেবে না। নির্বাচনে যখন জয়ী হয়েছে তখন বলবে ভালো, আর হারলেই ভালো না। নির্বাচনে অংশ নেবে না, বলবে ভালো না।

জলবায়ু পরিবর্তনে দূষণকারী দেশগুলো নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সম্মেলনে আমিও উপস্থিত ছিলেন। উন্নত দেশগুলোর অনেকেই আশ্বাস দিয়েছেন, কিন্তু কেউ সেভাবে এগিয়ে আসেন না। তবে আমি দেশে ফিরে নিজেদের উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্যে ফান্ড গঠন করি। ভেবেছি নিজেদের কাজ নিজেদেরই করতে হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ