News Bangla 24 BD | বিআরটি প্রকল্পে অর্থায়নে সম্মত বিশ্বব্যাংক: সেতুমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিআরটি প্রকল্পে অর্থায়নে সম্মত বিশ্বব্যাংক: সেতুমন্ত্রী


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি থ্রি) প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী বিশ্বব্যাংক।

রোববার সচিবালয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের অপারেন্স ম্যানেজার রাজশ্রী এস পারালকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। একই সঙ্গে ২২৫ কিলোমিটারের চট্টগ্রাম-টেকনাফ সড়কটি দুই লেন থেকে চার লেনে রূপান্তরে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন মন্ত্রী। বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি হচ্ছে সড়কের নির্দিষ্ট লেনে দ্রুতগতির বাস চলাচল অবকাঠামো।

পরে সাংবাদিকদের এক প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাংক তিন বছর আগে বিমানবন্দর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত বিআরটি প্রকল্পে অর্থায়নে রাজী হয়েছিলো। কিন্তু মাঝে বিশ্বব্যাংক এ প্রকল্পে আগ্রহ দেখায়নি। এখন তারাই ওই প্রকল্পের মধ্যে বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত প্রকল্পে অর্থায়ন করতে চায়।

তিনি জানান, বাংলাদেশের কর্মকাণ্ডে পুরোদমে নিয়োজিত হতে এবং তিন ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করতে চাচ্ছে বিশ্বব্যাংক। প্রথম ধাপে ২৫০ মিলিয়ন ডলারে মহাখালী পর্যন্ত কাজটি করতে চায়। আমরা দ্রুত কাজ শুরু করতে বলেছি। বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের ভারপাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পালংকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ