জেলা পরিষদ নির্বাচনের বিরুদ্ধে হাইকোর্টের রুল
জেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
পরোক্ষ ভোটে জেলা পরিষদের নির্বাচনের বিষয়ে ২০০০ সালে দায়ের করা একটি রিট ও সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের দায়ের করা অপর একটি রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ রুল জারি করেন। তবে নির্বাচন প্রক্রিয়ার ওপর কোন স্থগিতাদেশ দেননি আদালত।
উল্লেখ্য, ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর ৩ পার্বত্য জেলা ব্যতিত দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 