News Bangla 24 BD | নৌকা প্রতীক পেলেন আইভী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আজ সকালে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ সোমবার সকালে প্রতীক বরাদ্দ শুরু হয়। ১১টার দিকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আইভি নিজের প্রতীক বরাদ্দ পান। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

নৌকা প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের আইভি জানান, ‘নয় শঙ্কা, নয় ভয়, শহর হবে শান্তিময়’- এটাই হবে তার নির্বাচনী স্লোগান।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক ও কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা নির্দলীয় প্রতীক নিয়ে মাঠে নামবেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন একজন মেয়র প্রার্থী ও ১৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ইসি জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ১৫৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ