News Bangla 24 BD | ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ তিনগুণ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জনপ্রয়োজনে কোনো ভূমি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণ তিনগুণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে দেয়া হয় দেড় গুণ, এটাকে বাড়িয়ে ৩ গুণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৬’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ভূমিগ্রহণ আইন-১৯৮২ সালের মার্শাল ল’ আমলে, তাই আইনটি যুগোপযোগী করা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, কোনো জমির মূল্য যদি ১ কোটি টাকা হয় তাহলে মালিককে ক্ষতিপূরণসহ সর্বমোট ৩ কোটি টাকা দেয়া হবে। জমির দামটা নির্ধারণ হবে গত ১২ মাসের কেনাবেচার উপর ভিত্তি করে।

তিনি আরো বলেন, ভূমি আইনটি একটু জটিল। তাই এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আইনমন্ত্রীর নেতৃত্বে ভূমি সচিব ও প্রতিরক্ষা সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ‘পাবলিক পারপাজ ও পাবলিক ইন্টারেস্ট’ বিষয়ে অধিগ্রহণ বলতে কী বোঝায় তা আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা ভেটিংসহ চূড়ান্ত করবে।

এছাড়া পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ-২০১৬ আইন আকারে জারি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এ আইনটি বর্তমানে অধ্যাদেশ আকারে জারি করে কার্যকর করা হয়েছে।

এছাড়া ‘বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস আইন-২০১৬ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মূলত এ আইনটি ইংরেজি থেকে বাংলায় রুপান্তরিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আইনে ২০ সদস্যের একটি কাউন্সিল গঠনের কথাও বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ