‘আমরা মানুষের ঘরে ঘরে আলো জ্বালতে চাই’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই দেশের উন্নয়ন হোক এবং দেশ এগিয়ে যাক। এ জন্য আমরা লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছি। আমরা মানুষের ঘরে ঘরে আলো জ্বালতে চাই।
আজ বুধবার থেকে অদম্য বাংলাদেশ প্রাতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, গত ৭ বছরে এ পর্যন্ত আমরা ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। বিদ্যুৎ উৎপাদন, আমদানির ব্যাপারে ভারতের সঙ্গে কথা হয়েছে। নেপাল, ভুটানের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। সেখানে আমরা উৎপাদন করব, বিক্রি করব। বিদ্যুৎ নিয়ে আসব।
প্রধানমন্ত্রী আরো বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কাজ শুরু হয়েছে। মূল প্রকল্প পাস হয়ে গেছে। এছাড়া আমরা সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস উৎপাদনে পদক্ষেপ নিয়েছি। বর্তমানে ৭৮% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। নতুন ১ কোটি ১৪ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছে। সব মিলিয়ে ৫ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।
তিনি আরো বলেন, আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, সেই সাথে আমরা ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। আমরা এ দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ার পরিকল্পনা করেছি। আর ২০৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চাই। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। আর ২০৩০ সালের মধ্যে ৪৫ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার মহাপরিকল্পনা নেয়া হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 