দুই মাসে ২১ হাজার রোহিঙ্গা এসেছে বাংলাদেশে: আইওএম
আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে সাম্প্রতিক সময়ে অন্তত ২১ হাজার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নির্যাতনে মৃত্যুর মুখে থাকা রোহিঙ্গারা দলে দলে নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় রয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘গত ৯ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মোট ৫৪ দিনে প্রায় ২১ হাজার রোহিঙ্গা কক্সবাজারে পৌঁছেছে।’
এর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে ১০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে জানিয়েছিল জাতিসংঘ। আইওএমের তথ্যে হিসাবে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।
কক্সবাজারে সংস্থাটির বাংলাদেশ অফিসের প্রধান সংযুক্তা সাহানি বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান থেকে বাঁচতে গত দুই মাসে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ২১ হাজার সদস্য বিতাড়িত হয়ে সীমান্ত পাড়ি দিয়েছেন।
তিনি জানান, পালিয়ে আসা অধিকাংশ শরণার্থী অস্থায়ী বসতি, সরকারি শরণার্থী শিবির ও গ্রামে গ্রামে আশ্রয় নিয়েছে। এদের এক বড় অংশই হচ্ছে নারী ও শিশু।
বার্তাসংস্থা এএফপিকে সাহানি বলেন, গত ৯ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার জেলায় আনুমানিক ২১ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে।
পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, তাদের পরিবারের সব পুরুষ সদস্যকে হত্যা করা হয়েছে। পরে তারা বনে-জঙ্গলে রাত কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। জাতিসংঘ সংস্থাগুলো ও আন্তর্জাতিক এনজিও সংস্থার সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ সংখ্যা জানা গেছে বলে জানান সংযুক্তা সাহানি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 