মাহবুবুল হক শাকিলের দাফন সম্পন্ন
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (০৭ ডিসেম্বর) ময়মনসিংহ শহরের আঞ্জুমান মাঠে বাদ মাগরিব জানাজা শেষে ৬টা ৪৫ মিনিটে ভাটিকাশর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সংগঠন ও শাকিলের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা।
এরপর তার মরদেহ নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়। বেলা আড়াইটায় তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি শহরের বাগমারার নিজ বাসভবনে পৌঁছায়। সেখানে আত্মীয়-স্বজনের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় টাউন হল মাঠে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় বিকেল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য, মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরে জাপানি রেস্তোরাঁ সামদাদোয় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাহবুবুল হক শাকিল। পরে সেখানেই একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল অন্যতম ছিলেন। মাহবুবুল হক শাকিল আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।
১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক। আইনজীবী স্ত্রী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 