News Bangla 24 BD | যেকোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবেন যাত্রীরা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

যেকোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবেন যাত্রীরা


দুটি এয়ারলাইন্সে করে হজে যাওয়ার সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে নিজেদের পছন্দ মতো যে কোনো এয়ারলাইন্সে করে যাত্রীরা হজে যেতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এদিন, আদালতে হজযাত্রীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মাহবুব শফিক।

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো পরিবহনে হাজিরা হজে যেতে পারবে না বলে ২০১৩ সালের ২৪ এপ্রিল সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সহ-সভাপতি আব্দুল কবির খান, মহাসচিব শেখ আব্দুল্লাহ ও রেজাউল ইসলাম নামের এক হজ যাত্রী। এ রিটের প্রেক্ষিতে একই বছরের ২৯ জুলাই হাইকোর্ট রুল জারি করেন এবং পছন্দমতো বিমানে হজে যাওয়ার অনুমতি দিয়ে আর্ন্তবর্তীকালীন আদেশ দেন।

পরে এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে পরবর্তী বছরের ২০ ফেব্রুয়ারি বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ নিজেদের পছন্দমতো যে কোনো এয়ারলাইন্সে করে যাত্রীরা হজে যেতে পারবেন বলে রায় দেন। এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে এদিন তা খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ