আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারীমুক্তি আন্দোলন বেগবান করার দৃপ্ত শপথে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে দিবসটি পালিত হবে। রাজধানী, রোকেয়ার জন্মস্থান রংপুর এবং দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও সামাজিক সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে এ মহীয়সী নারীকে স্মরণ করবে।
বাংলার নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ। বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নিয়ে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন।
তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রতি বছরের মতো এবারও রোকেয়া দিবস উদযাপন এবং রোকেয়া পদক প্রদান করা হবে। রংপুরের পায়রাবন্দে আজ শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী রোকেয়া মেলা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সশস্ত্র বাহিনীসহ সব পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, মন্ত্রী, রাষ্ট্রদূত, বিচারপতি, সচিব, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ ও আনসার বাহিনীর বিভিন্ন পদে নারীরা সাফল্যের সঙ্গে কাজ করছেন। নারীদের এ উন্নতি বেগম রোকেয়ার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নেরই সফল ধারাবাহিকতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এ উপলক্ষে বাণী দিয়েছেন।
যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ ‘রোকেয়া দিবস’ উদ্যাপিত হবে। এ উপলক্ষে সকাল ১০টায় রোকেয়া হল থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পরে সন্ধ্যা ৬টায় রোকেয়া হল মিলনায়তনে ‘রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একাধারে লেখক, শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক রোকেয়া বাঙালি মুসলমান নারীদের জন্য শিক্ষার আলোকবর্তিতা জ্বালিয়েছিলেন। রাষ্ট্র, সমাজ ও পরিবার ব্যবস্থায় নারীর সমান অধিকারের জন্য রোকেয়া আমৃত্যু লড়াই করেছেন। মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত রেখে নারীকে গৃহকোণে আবদ্ধ রাখার ধ্যান-ধারণা পাল্টাতে তিনি ছিলেন সদা সোচ্চার।
মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী ইত্যাদি কালজয়ী গ্রন্থে ক্ষুরধার লেখনীর মাধ্যমে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও নারীর বন্দিদশার স্বরূপ উন্মোচন করেছেন তিনি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 