News Bangla 24 BD | রিজার্ভ চুরি: কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অবহেলা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রিজার্ভ চুরি: কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অবহেলা


নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে অর্থ চুরিতে বাংলাদেশ ব্যাংকের পাঁচ কর্মকর্তার দায়িত্বে অবহেলা ও অসতর্কতার প্রমাণ পাওয়া গেছে। চুরির ঘটনায় সরকারের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করতে সক্ষম হয় হ্যাকাররা। আলোচিত এ ঘটনায় ওই সময় সরকার কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত মে মাসে তাদের প্রতিবেদন জমা দিলেও সরকার এখনো তা প্রকাশ করেনি। চুরির ঘটনায় প্রধান তদন্তকারী সংস্থা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কাছে এটি পাঠানো হয়েছে কি না তাও জানা যায়নি।

ফরাসউদ্দিনকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিম্ন ও মধ্য পর্যায়ের ওই কর্মকর্তারা এই অপরাধে সরাসরি জড়িত ছিলেন না।

তিনি বলেন, ‘তাদের অবহেলা, অসতর্কতা ও পরোক্ষ সহযোগিতা ছিল। কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বাইরের পক্ষই এই চুরির পেছনে ছিল।’

ফরাসউদ্দিন অবশ্য রয়টার্সের কাছে ওই কর্মকর্তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি। তবে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় কোনো কর্মকর্তার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি ।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজী হননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ