News Bangla 24 BD | ২২ ডিসেম্বর লংমার্চ : একাত্মতা প্রকাশ না করলে পুলিশে দেওয়ার হুমকি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

২২ ডিসেম্বর লংমার্চ : একাত্মতা প্রকাশ না করলে পুলিশে দেওয়ার হুমকি


রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে আগামী ২২ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী ওলামা লীগের একাংশ। এ কর্মসূচির সঙ্গে যারা একাত্মতা প্রকাশ না করবে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন সংগঠনটির (একাংশ) কার্যকরী সভাপতি মাওলানা আব্দুস সাত্তার।

রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুমা রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ হুমকি দেন।

মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা ওলামা লীগের পক্ষ থেকে ঢাকা শহরের সব মসজিদ, মাদরাসা ও খানকায় চিঠি দেব। সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি এতে সাড়া না দেয়, আমাদের সঙ্গে যদি তারা কেউ একাত্মতা প্রকাশ না করে তাহলে তাদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে পুলিশে ধরিয়ে দেওয়া হবে।’

তিনি রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরব ভূমিকার কঠোর সমালোচনা করেন।

ওলামা লীগের এ কর্মসূচির সঙ্গে বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের ব্যানারেও নেতাকর্মীরা রোহিঙ্গা মুসলিম হত্যার তীব্র প্রতিবাদ জানান। এ সময় বঙ্গবন্ধু ল’ কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেনসহ উভয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ