News Bangla 24 BD | নাসিক নির্বাচনে সেনা নয় : সিইসি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।

আজ শনিবার নির্বাচন কমিশনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের মিলনায়তনে এ সভা হয়।

সিইসি বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর আছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতে পরিস্থিতির আরো উন্নতি হবে। সুতরাং, সেখানে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না।

কাজী রকিব উদ্দীন আহমদ আরো বলেন, নির্বাচনের আগের রাতে যেন কোনো ধরনের জোরাজুরি না হয় এবং কেউ যেন ভোটকেন্দ্র দখল করতে না পারে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ