প্রধানমন্ত্রীর ভারত সফর ফেব্রুয়ারিতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফর করার কথা ছিল চলতি ডিসেম্বর মাসে। কিন্তু বিশেষ কারণে তা দুই দিন আগেই স্থগিত করা হয়। আসন্ন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ্বে এ সফর হতে পারে। শনিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর দেখা করে আসার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে তা ঠিক করবেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের ১৮ ও ১৯ তারিখে শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দিল্লি সফরে বাংলাদেশের পক্ষ থেকে পানি সহযোগিতার ওপর জোর দেওয়ার কথা আছে| অন্যদিকে ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা, সামরিক ও সন্ত্রাসবাদ সহযোগিতার ওপর।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 