News Bangla 24 BD | 'আন্তর্জাতিক পর্বত দিবস' উপলক্ষে রাষ্ট্রপতির বাণী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘আন্তর্জাতিক পর্বত দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক পর্বত দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় চতুর্থবারের মতো জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক পর্বত দিবস’ পালন করছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি বলেন, বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, অধিবাসীদের বর্ণাঢ্য জীবনাচার মিলে পার্বত্য এলাকা বাংলাদেশের এক অনন্য বৈশিষ্ট্যমন্ডিত অঞ্চল। বর্ণিল লোকাচার কৃষ্টি-ঐতিহ্যে এ অঞ্চল কেবল বাঙালিদের নয়, বিশ্বাবাসীকে দুর্বার আকর্ষণ করে।

তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন পাহাড়-পর্বতের সাথে ধর্মীয় মিথ জড়িয়ে আছে। মাউন্ট অলিম্পাস, সিনাই পর্বত, মাউন্ট এথোস, হলি বুদ্ধিস্ট মাউন্টেন সেই মিথকে স্মরণ করিয়ে দেয়। প্রকৃতির সাথে বসবাস করে পার্বত্য এলাকার জনগণ যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ করছে তেমনি তারা পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ পরিপ্রেক্ষিতে এবারের প্রতিপাদ্য বিষয় ‘পাহাড়ি সংস্কৃতি: বৈচিত্র্য উদযাপন ও আত্মপরিচয় জোরদার’ যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

আবদুল হামিদ বলেন, আন্তর্জাতিক পর্বত দিবস পালনের মধ্যদিয়ে পার্বত্য অঞ্চলের জীবন ও সংস্কৃতি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পার্বত্য মানুষের টেকসই ভবিষ্যৎ গঠনের মৌলিক উপাদানসমূহ নিশ্চিত হবে এটাই সকলের প্রত্যাশা। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে পার্বত্য অঞ্চলে যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে তার সাথে খাপ খাইয়ে জীবনমান উন্নয়নেও আন্তর্জাতিক পর্বত দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ