News Bangla 24 BD | ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি পদে কাজল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি পদে কাজল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল ঝিনাইদহ প্রেসক্লাবের ২০১৭ সালের বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার রাতে সহ-সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় আসিফ ইকবাল কাজলের নাম চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। কাজল বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেলা সংবাদদাতাসহ বিভিন্ন সময় দেশের জাতীয় দৈনিক ও ওয়েবপোর্টালে কাজ করেছেন। সাংবাদিকতা পেশায় আসার পর থেকেই আসিফ ইকবাল কাজলের পেশাদারিত্ব ও একের পর এক সাহসী সংবাদ আলোচনার জন্ম দেয়।

আসিফ ইকবাল কাজল ১৯৬৯ সালের ৩১ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মরহুম আইয়ূব হোসেন বিশ্বাস। বাবা দর্শনা সুগার মিলে চাকরী করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক। ১৯৯০ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২৭ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সাংবাদিক সমিতি তাকে দেশ সেরা সাংবাদিকে ভুষিত করেন। সাধুহাটী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনুসন্ধানী টিভি সাংবাদিকতার জন্য এওয়ার্ড ও সনদপত্র প্রদান করে।

ঝিনাইদহ জেলায় সর্বপ্রথম ভিডিও ফুটেজের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতার জন্ম দেন আসিফ ইকবাল কাজল। তার ভিডিও এডিটিং ও নিউজ রাইটিংয়ের উপর রয়েছে সরকারী প্রশিক্ষন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকতার উপর তার ২০টির বেশি প্রশিক্ষন রয়েছে। ইউনিসেফ, বিটিভি, পিআইবি, পিআইডিসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রশিক্ষন নিয়ে পেশার উৎকর্ষ সাধনে নিজেকে ফুলটাইম সাংবাদিকতায় নিয়েজিত রেখেছেন তিনি।

সাংবাদিকতা ও সংবাদের পেছনের খবর অন্বেষনে তিনি ছুটেছেন জেলার গ্রাম থেকে গ্রামান্তর। আসিফ ইকবাল কাজল ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ঝিনাইদহ জেলা প্রশাসনের সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ ও জেলার উপজেলা পর্যায়ের প্রেসক্লাব এবং রিপোর্টার ইউনিট তাকে অভিনন্দন জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ