News Bangla 24 BD | ১৫ জানুয়ারির মধ্যে শৃংখলাবিধির গেজেট প্রকাশের নির্দেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৫ জানুয়ারির মধ্যে শৃংখলাবিধির গেজেট প্রকাশের নির্দেশ


আগামী ১৫ জানুয়ারির মধ্যে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা-সংক্রান্ত পৃথক বিধিমালার গেজেট প্রকাশ করে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চে এ আদেশ দিয়েছেন।

এর আগে আদালতের তলবে সকালে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখার সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল এবং লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগ শাখার সচিব শহিদুল হক হাজির হয়ে গেজেট না হওয়ার ব্যাখ্যা তুলে ধরেন।

বারবার সময় দেওয়ার পরও অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা সরকার গেজেট আকারে প্রকাশ করেনি। এ কারণে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার, আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে আদালতে হাজির হতে বলেছিলেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আট বিচারপরিত আপিল বেঞ্চ।

অধস্তন আদালতের বিচারকদের জন্য সুপ্রিমকোর্ট প্রস্তাবিত আলাদা আচরণ ও শৃংখলাবিধির খসড়া গেজেটে প্রকাশ করার দরকার নেই। রোববার আইন মন্ত্রণালয় থেকে এ মর্মে জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, এ ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন। রাষ্ট্রপতির সিদ্ধান্ত সুপ্রিমকোর্টে পাঠানো হয়েছে। তবে আইন মন্ত্রণালয়ের সর্বশেষ জারি করা পরিপত্রে এ বিষয়ে বিস্তারিত কিছুই উল্লেখ নেই।

এ বিষয়ে আদালত দুই সচিবের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা রাষ্ট্রপতিকে ভুল বুঝিয়েছেন। আমরা নতুন কোনো শৃংখলাবিধি করে দেইনি। আপনাদের করা বিধি সংশোধনের কথা বলেছি।’

সরকারপক্ষের দ্বিতীয় দফা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ডিসেম্বর আপিল বিভাগ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে এক সপ্তাহ সময় দিয়েছিলেন।

ওইদিন প্রধান বিচারপতি বলেন, ‘আইনমন্ত্রী আইন পর্যালোচনা করেন না। আইন পর্যালোচনা করে মন্ত্রণালয়ের ড্রাফটিং বিভাগ। কেন আপনারা আবারও সময় চাচ্ছেন। গত সপ্তাহে বলেছিলেন, গেজেট প্রকাশ করতে এক সপ্তাহ সময় লাগবে।’

এর আগে গত ২৪ নভেম্বর শৃংখলা বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ সময় দিয়েছিলেন আপিল বিভাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ