‘সন্ত্রাস ও জঙ্গি দমনে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে জঙ্গিবিরোধী সচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছে। পাশাপাশি জঙ্গিবাদ মোকাবেলায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৬ এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর এবং সবসময় জনগণের পাশে রয়েছে। দেশের মাটিকে অতীতের মত সন্ত্রাস বা বিচ্ছিন্নতাবাদী তৎপরতার জন্য আর কেউ ব্যবহার করতে পারবে না।
শেখ হাসিনা বলেন, একবিংশ শতাব্দীর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য সময়োচিত সব পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছি। সশস্ত্র বাহিনী শুধু বাংলাদেশে না, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও কাজ করে যাচ্ছে। ফলে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী একান্তভাবে আমাদের কাম্য।
তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ান। অবকাঠামো নির্মাণেও তাদের ব্যাপক সাফল্য আছে।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন থাকবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি দেশে গড়ে উঠেছে সামাজিক প্রতিরোধ।
এনডিসি কোর্সে বাংলাদেশ ও ১২টি রাষ্ট্রের ৭৮ জন সামরিক কর্মকর্তা সফলভাবে কোর্স শেষ করেছেন। এর মধ্যে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩৫ জন কর্মকর্তা এএফডব্লিউসি কোর্স সমাপ্ত করেছেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 