News Bangla 24 BD | নারায়ণগঞ্জে আবারো পেটে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে আবারো পেটে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি স্পিনিং মিলের এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর এক সহকর্মীকে আটক করা হয়েছে। বুধবার রাত পৌনে ১২টায় উপজেলার মহাজনপুর এলাকার বিআর স্পিনিং মিলে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইয়ামিন (১৪)। সে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বগাদি এলাকার শাজাহান মিয়ার ছেলে। আটককৃতের নাম রায়হান ওরফে হৃদয় (১৮)। সে সোনারগাঁয়ের নুরুল হকের ছেলে।

সোনারগাঁও থানার ডিউটি অফিসার এস আই আবদুল আলীম জানান, বিআর স্পিনিং মিলে দুপুর ২টা হতে ডিউটি ছিল ইয়ামিনের। রাত পৌনে ১০টার দিকে কাজ শেষে বাতাসের মেশিনের সামনে শরীরে থাকা তুলা পরিষ্কারের সময়ে রায়হান ওরফে হৃদয় নামের একজন ইয়ামিনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় জানতে পেরেছি।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু ঘটে। পুলিশ রায়হান ওরফে হৃদয়কে আটক করেছে।

উল্লেখ্য, এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটেছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ