৫০০ টাকার জন্য চীনা নাগরিককে খুন করা হয়েছে!
৫০০ টাকার জন্য খুন করা হয়েছে চীনা নাগরিক চাং হিং সং (৪৫) কে। প্রথমে তাকে রড দিয়ে পিটিয়ে ও পরে ব্লেড দিয়ে কেটে হত্যা করে লাশ বস্তায় ভরে রেখে দেয় খুনিরা।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিহত চীনা নাগরিকের গাড়ি চালক মামুন জানিয়েছেন, গাড়ির বিল হিসেবে অতিরিক্ত ৫০০ টাকা দিতে রাজি না হওয়ায় চাং হিং সংকে হত্যা করেছে গ্রেফতার হওয়া দুই ব্যক্তি।
এরআগে বৃহস্পতিবার সকালে যশোর উপশহরের মহিলা কলেজের পাশে সেক্টর নম্বর ২, বাড়ি নম্বর ৩৪ থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি মূলত চীন থেকে ইজিবাইকের ব্যাটারি আমদানি করে এ অঞ্চলে ব্যবসা করতেন। এ ঘটনায় চীনা নাগরিকের দুই সহকারী নাজমুল হাসান পারভেজ (২৬) ও তার ভাইপো মুক্তাদির রহমানকে (২০) আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, চীনা নাগরিক চাং হিং সং দীর্ঘ দিন ধরে যশোরে বসবাস করছিলেন। ফরিদা ভিলা নামের একটি তিন তলা বাড়ির নিচতলায় তিনি থাকতেন। তার স্ত্রী ঢাকায় থাকেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িটির নিচতলায় চীনা নাগরিক চাং হিং সংকে টাকার জন্যে তার সহকারী নাজমুল ও নাজমুলের ভাইপো মুক্তাদির রড বা লোহার পাইপ জাতীয় কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত ও পিটিয়ে হত্যা করে। ব্লেড দিয়ে দেহ কাটে। বস্তায় ভরে লাশ টয়লেটে রেখে দেয়। এরপর তার মোবাইলফোন সেট নিজেদের কাছে অফ করে রেখে দেয়। পরে নিহতের স্ত্রী রাতে কয়েকদফা ফোন করেও চাং হিং সংকে না পেয়ে নাজমুলকে ফোন দেন। তখন নাজমুল জানায়, ‘স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না’। সেইসময় তার স্ত্রী বিষয়টি থানায় অবহিত করতে বলেন।
তিনি আরও জানান, গভীররাতে নাজমুল কোতোয়ালি থানায় এ বিষয়ে জানাতে গেলে পুলিশ তাকেই সন্দেহ করে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মুক্তাদিরকে আটক করা হয়। তারাই পুলিশকে খুনের বিষয়টি জানায়।
নিহতের ড্রাইভার মামুন জানান, মাত্র পাঁচশ’ টাকার জন্য চাং হিং সংকে খুন করেছে নাজমুল ও মুক্তাদির। তারা ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া বাবদ ৮০০ টাকা চেয়েছিল চীনা নাগরিকের কাছে। কিন্তু তিনি ৩০০ টাকা দিতে চেয়েছিলেন। এর পরই ওই দুইজন তাকে হত্যা করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এডিশনাল এসপি আব্দুল মতিন জানান, স্বামীর কোনও খোঁজ না পেয়ে সকালের ফ্লাইটে তার স্ত্রী টেমু লাই এন যশোরে চলে আসেন। তিনি পুলিশের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছান। সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে আটক নাজমুল ও তার ভাইপো মুক্তাদিরকে সামনে আনা হলে নিহতের স্ত্রী উত্তেজিত হয়ে পড়েন। তিনি ওইসময় সবার সামনেই নাজমুলকে কিল ঘুসি ও লাথি মারতে থাকেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 