রাত পোহালেই বিজয় দিবস। বিজয়ের ৪৫ বছরে বিশাল সাজ-সজ্জায় প্রস্তুতি নিয়েছেন রাজধানীসহ সারা দেশবাসী। গৌরবের এই দিনকে কেন্দ্র করে নানান আয়োজন করে থাকেন সব শ্রেণী পেশার মানুষ। যে যার অবস্থান থেকে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে থাকেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ জাতি বিজয়ের ৪৫ বছর উদযাপন করতে যাচ্ছে। প্রতিবারের মতো ডিসেম্বর মাস শুরু হলেই দেখা যায় জাতীয় পতাকার কদর। বেশিরভাগই দেখা যায় নিজের সখের যানবাহনে অতি যত্নে লাগিয়ে নেন লাল-সবুজের পতাকা।
পাশাপাশি দোকান, বাসা-বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানেও বিজয় দিবসে পত পত করে উড়তে দেখা যায় জাতীয় পতাকা। পুরো ডিসেম্বর মাস জুড়ে চলে এর দারুণ ভালোবাসা। সবার প্রাণে জাগ্রত হয় এক অন্যরকমের লাল-সবুজের দেশপ্রেম। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরের প্রধান সড়কগুলোতে দেখা যায় জাতীয় পতাকা বহন করে নিয়ে যাওয়া যানবাহনগুলোর এক নয়নাভিরাম দৃশ্য।
আবার অনেককেই দেখা গেছে রাস্তার মোড়ে জাতীয় পতাকা কিনতে। গতকাল মতিঝিলে কথা হয় পতাকা কিনতে আশা যুবক শাকিলের সঙ্গে। সে জানায়, প্রতিবছর বিজয়ের মাস এলে প্রাণে এক অন্যরকমের দেশপ্রেমের চেতনা কাজ করে। আমাদের সকলেরই উচিত সবসময় এই রকম দেশপ্রেম মনের মধ্যে ধারণ করা, তাহলেই দেশে হানাহানি বন্ধ হবে। অপরদিকে মোটরসাইকেলে জাতীয় পতাকা নিয়ে দায়িত্ব পালনরত অবস্থায় কথা হয় এক পুলিশ সদস্যের সাথে। তিনি এই প্রতিবেদককে জানান, দেশের স্বাধীনতার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জন্যই এই দেশপ্রেম। আর এই চেতনাই তারা যেন সারা জীবন কাজ করতে পারেন এই আশাব্যক্ত করেন।
এছাড়াও কথা হয় কয়েকজন পতাকা বিক্রেতার সঙ্গে। তারা জানান, এই সময় পতাকা বিক্রি করে একটু বাড়তি আয় হয়। তবে এর মধ্যেও তারা বিজয়ের স্বাদ খুজে পান। প্রত্যেকবারের মতো সরকারি-বেসরকারি প্রশাসনের পক্ষথেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস ভবন ও সড়কের বিভিন্ন স্থান আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। এর ফলে বিজয়ের এই মাসে উদ্দীপনা দেশের মানুষের মনে দেশপ্রেমের চেতনা আরো বাড়িয়ে দেয়। প্রসঙ্গত, বিভিন্ন মাসে বিভিন্ন দেশপ্রেমের ও জাতীয় ঐতিহাসিক ঘটনাধারা আমাদের চেতনাকে শাণিত করে। যেমন ডিসেম্বরে বিজয়ের মাস হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে দেয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 