News Bangla 24 BD | কোনো ছাড় দেওয়া হবে না : সিইসি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল রকম ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নিরপেক্ষ নির্বাচন করার জন্য কোনোরকম ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ সংশ্লিষ্ট বাহিনী যেন কঠোর ভূমিকা পালন করে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে চলবেন তাহলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ও নির্বাচনসংক্রান্ত সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন সিইসি। নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাজী রকিব উদ্দীন বলেন, নির্বাচনের দুইদিন আগে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবে। এখন ২৭টি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। প্রার্থীদের কোনোরকম অভিযোগ থাকলে মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ করবেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অভিযোগ ভুল প্রমাণ হয় তাহলে অভিযুক্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় সিইসি ছাড়াও নির্বাচন কমিশনের কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আবু হাফিজ ও মোহাম্মদ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া সভায় সভাপতিত্ব করেন। প্রার্থীদের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলসহ অন্য মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা অংশ নেন।

তবে সভায় উপস্থিত হননি আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি সকাল ৯টা থেকে এনসিসির বন্দর অংশের ২৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ