News Bangla 24 BD | বিজয় দিবসে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিজয় দিবসে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী


স্বাধীনতাযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৫তম বার্ষিকীতে স্মারক ডাক টিকেট ও খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে শুক্রবার সকালে পাঁচটি স্মারক ডাক টিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন তিনি।

সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক এবং বিশেষ সীলমোহরের মাধ্যমে ডাকটিকেট অবমুক্ত করেন।

এই স্মারক ডাকটিকেটগুলোর দাম ঠিক করা হয়েছে তিন টাকা, সাত টাকা, ১০ টাকা, ১২ টাকা ও ১৬ টাকা। দুটি উদ্বোধনী খামের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা করে। এদিন দুটি ডেটা কার্ড ও স্যুভেনিরও উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি দশ টাকা মূল্যমানের দুইটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের দুইটি ডাটা কার্ড এবং ৪৫ টাকা মূল্যমানের একটি স্যুভেনির অবমুক্ত করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহাসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আজ থেকেই ঢাকার জিপিও থেকে এই স্মারক ও ডাক টিকেট বিক্রি শুরু হবে। পরবর্তীতে দেশের সকল পোস্ট অফিসেও পাওয়া যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ