News Bangla 24 BD | বছরের শুরুতেই বাড়ছে গ্যাসের দাম - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাসাবাড়ি ও শিল্পকারখানায় গ্যাস সংকটে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যেই আগামী জানুয়ারি থেকে গ্যাসের দাম বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাকসুদুল হক। অর্থাৎ গ্যাসের বর্ধিত দাম আগামী ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান জানান, গ্যাসের নতুন দাম নির্ধারণের বিষয়ে তারা সরকারের সম্মতি পেয়েছেন। বিভিন্ন শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম নির্ধারণে হিসাব শেষ পর্যায়ে। যে কোনো সময় দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হবে। বর্ধিত দাম কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। বিইআরসির একজন কর্মকর্তা জানান, আগামী ২০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে।

এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে হিসাব চূড়ান্ত করেছে। সে অনুযায়ী আবাসিক খাতে ২ চুলার জন্য ১ হাজার এবং ১ চুলার জন্য ৮০০ টাকা দিতে হতে পারে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম হতে পারে প্রতি ঘনমিটার ৪০ টাকা। বর্তমানে আবাসিকে ২ চুলার জন্য ৬৫০ ও ১ চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, শিল্প, বাণিজ্যিক, চা-বাগান প্রভৃতি সব ক্ষেত্রেই গ্যাসের দাম বাড়ছে। তবে পেট্রোবাংলা এবং এর অধীনস্থ সংস্থাগুলো যে হারে দাম বাড়ানোর প্রস্তাব করেছিল, তার তুলনায় বৃদ্ধির হার অনেকটাই কম হবে বলে বিইআরসির সূত্র জানায়।

উল্লেখ্য, গত বছরের ১ আগস্টে সর্বশেষ গ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি। তখন গড়ে ২৬.২৯ শতাংশ দাম বাড়ানো হয়। এবারও গড়ে ২৫ থেকে ৩০ ভাগ দাম বাড়ানো হতে পারে। গ্যাসের দাম বাড়ানোর জন্য রাষ্ট্রায়ত্ত বিভিন্ন কোম্পানির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ বছরের ৭ থেকে ১৮ আগস্ট পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সব পর্যায়ের গ্রাহকরা দাম বৃদ্ধির এ প্রস্তাবের বিরোধিতা করেন। বিইআরসি সূত্র জানিয়েছে, বাসাবাড়ির গ্যাসের দাম দুই চুলার জন্য মাসিক বিল ৬৫০ টাকা থেকে বেড়ে এক হাজার টাকা হতে পারে। এ ছাড়া সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩৫ থেকে বেড়ে ৪৩ থেকে ৪৫ টাকা, গৃহস্থালিতে মিটারভিত্তিক গ্যাসের দাম ৭ থেকে বেড়ে ৯ থেকে ১০ টাকা এবং শিল্পকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৮ থেকে বৃদ্ধি পেয়ে ১০ টাকা হতে পারে। অন্য খাতেও গ্যাসের দাম সামান্য হলেও বাড়তে পারে। গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হতে পারে।

গ্যাসের সংকট সত্ত্বেও কেন দাম বাড়ানো হচ্ছে- জানতে চাইলে বিইআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পেট্রোবাংলার ওপর আরোপিত করের পরিমাণ বেড়েছে। রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানিগুলোর কর্মচারীদের বেতন-ভাতা বেড়েছে। তাই গ্যাসের দাম বাড়াতে হচ্ছে। কারণ, এ ছাড়া তাদের আয়ের অন্য কোনো উপায় নেই। সরকার ভর্তুকি দিলে দাম অল্প বাড়ালেই চলত। সরকার ভর্তুকি দিতে চাইছে না। তবে কমিশনের চেষ্টা থাকবে বৃদ্ধির হার যেন গ্রাহকদের জন্য সহনীয় পর্যায়ে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ