News Bangla 24 BD | ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ


ঢাকার দুই সিটি করপোরেশন রাজধানীতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ ঘোষণা দেয়। এ ছাড়া অসহায় ও দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য একটি তহবিল (দুস্থ ফান্ড) গঠন করা হবে বলেও জানানো হয়।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। মহান বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি ও ডিএসসিসি।

দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, ‘মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে এ দেশকে স্বাধীন করেছেন। অথচ তাদের চাহিদা আমরা পূরণ করতে পারিনি। ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময়ে তাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য আবেদন জানান। এটা আমাদের জন্য দুঃখজনক।’ আজকে এই অনুষ্ঠান থেকে তিনি ঘোষণা দেন, ঢাকায় বসবাসরত সব মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। এ সময় ডিএনসিসির মেয়র আনিসুল হকও তাতে সম্মতি জানান।

অনুষ্ঠানে উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘এ দেশের প্রত্যেক মুক্তিযোদ্ধার গল্প এক একটি ইতিহাস। তাদের এ আত্মত্যাগের কারণেই আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আমরা আজ স্বাধীনভাবে চলাচল করতে পারি। তাদের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সবকিছুই করবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ প্রায় তিন হাজার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ