News Bangla 24 BD | ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ


পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ আজ রোববার শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল বিকেল সাড়ে চারটায় বঙ্গভবনে যাবেন। পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও বসবেন রাষ্ট্রপতি।

বিএনপির সূত্র বলেছে, রাষ্ট্রপতির কাছে তাদের প্রত্যাশা থাকবে সেই ধরনের নির্বাচন কমিশন গঠন, যার প্রতি সব দলের আস্থা থাকবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, খাঁচায় পোষা নয়, একটি মুক্ত নির্বাচন কমিশন চায় তারা। তবে দলটির নেতারা বলছেন, রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনার ভিত্তি হবে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে খালেদা জিয়া যে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন, সেটি। এ লক্ষ্যে বিএনপি রাষ্ট্রপতিকে সার্চ কমিটিতে রাখতে কয়েকজন বিশিষ্ট নাগরিকের নামও প্রস্তাব করতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার আগে আমরা নাম নিয়ে কোনো কথা বলতে চাই না।’

রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগের মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার বিষয়টি সংবিধানে সুনির্দিষ্ট করা আছে। সে আলোকেই রাষ্ট্রপতি সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করবেন, এটাই তাঁদের প্রত্যাশা। যদিও এ বিষয়ে বিএনপির বক্তব্য হচ্ছে, বর্তমান সংবিধান অনুযায়ী বা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি যদি শুধু শাসক দলের অনুগত লোকদের খোঁজেন, তাহলে তা সব দলের কাছে আস্থাশীল হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ