রাজধানীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
রাজধানীতে একটি বাসা থেকে মোতাহার (৪০) ও তার স্ত্রী শিউলি (৩৫) নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দারুস সালাম থানার দক্ষিণ বিশিলের ১০নং সড়কের ১২৩/বি ছয় তলা ভবনের নিচতলায় বাস করতেন মোতাহার-শিউলি দম্পতি। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে। বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোতাহার ও বিছানায় শায়িত অবস্থায় শিউলির লাশ পাওয়া যায়। ওই বাসায় তাদের ৫ বছর বয়সী একটি ছেলে ছিল।
সন্তানের বরাত দিয়ে দারুস সালাম থানার এসআই শহীদ সোহরাওয়ার্দী বলেন, শিউলি প্রথমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। বাসায় গিয়ে মোতাহার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি শিউলির লাশ নামিয়ে বিছানায় রাখেন। পরে একই ওড়না নিজের গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন মোতাহার।
তিনি আরও বলেন, ‘দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা আত্মহত্যা করেছে নাকি তাদের কেউ হত্যা করা হয়েছে তা অনুসন্ধান চলছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 