গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চার জন, আহত হয়েছেন অন্তত ১৪ জন। আজ রোববার সকালে উপজেলার উলুখোলা এলাকায় ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন এলাকাবাসী। নিহত ব্যক্তিদের পরিচয় বিস্তারিত জানা না গেলেও তাদের বাড়ি নেত্রকোনায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মাওলা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যানে করে ২০ থেকে ২৫ জন দিনমজুর নেত্রকোনা যাচ্ছিলেন। সকাল সোয়া সাতটার দিকে কালীগঞ্জের উলুখোলা এলাকায় পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপ ভ্যানটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চার ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ১৪ জন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 