বয়সের ছাপ আপনার চামড়ায় পড়বেই। চামড়া ঝুলে যাবে। কুঁচকে যাবে। টান ধরবে। আপনি চাইলেও বয়স হওয়াটা এড়াতে পারবেন না। কিন্তু এখন থেকে রোজ ডায়েটে এই ৫টি খাবার রাখলে আপনি বয়সকে হাতের মুঠোয় ধরে রাখতে অনেকটাই সফল হবেন। বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা চামড়া টান হওয়া ও কুঁচকে যাওয়া আটকায়। বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল উপাদানও। ব্লুবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার ত্বককে সজীব রাখতে সাহায্য করে। কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা কোলাজেন তৈরি করে ত্বককে সতেজ ও মসৃণ রাখে। জলপাইয়ের তেলে রয়েছে ‘গুড ফ্যাট’। যার মধ্যে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা আপনার হার্টের জন্য ভালো। রক্ত সঞ্চালন ভালো হলেই ত্বকে বয়সের ছাপ পড়বে না। দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি ও প্রোবায়োটিকস। এতে ভালো থাকে ত্বক। শুধু তা-ই নয়, হাড় শক্ত হওয়ার পাশাপাশি হজম ভালো হয়
এ বিভাগের অন্যান্য সংবাদ

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ 