রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনায় কবজি কাটা গ্রুপের সেকেন্ড ইন্ড কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার অন্যরা হলেন- রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তসির (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)। মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাবের-২ এর একটি অভিযানিক দল। আজ বুধবার (১৭ জুন) সকালে র্যাব-২ এর সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার মুহতামিম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কবজি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রুপের অন্য সদস্যদের ধরতে এবং অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলমান। এর আগে গতকাল মঙ্গলবার আদাবরে দোকানে ঢুকে বিকাশের এজেন্ট শফিকুলকে কুপিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী শফিকুল দোকান খুলে বসামাত্রই ৪ থেকে ৫ জন চাপাতি হাতে দোকানে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে কোপ দিয়ে টাকা ও বিকাশের মোবাইল নিয়ে যায়।
এই ঘটনায় মঙ্গলবার বিকেলে আসামিদের ধরতে মোহাম্মদপুরের তুরাগ হাউজিংয়ে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবজি কাটা আনোয়ার গ্রুপের টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় আদাবর থানার ওসি ও এসআইকে চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় পুলিশ আত্মরক্ষায় গুলি করে। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ চারজনকে আটক করে আদাবর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 