স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
নিউজ বাংলা বিডি ডেস্ক: শিক্ষামন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা। তাদের প্রদর্শিত ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি থানা পর্যায়ে সেরা প্রকল্প নির্বাচিত হওয়ার মাধ্যমে জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজের শাহীন হল মিলনায়তনে জেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয় গত ১৪ জুন। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জেলা পর্যায়েও বিজয়ী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরবময় যোগ্যতা অর্জন করে।
বিজয়ী শিক্ষার্থীরা হলেন অষ্টম শ্রেণির (বাংলা মাধ্যম) তাওসিফ রহমান, শাশ্বত বিশ্বাস অর্ঘ এবং সিদরাতুল মুনতাহা জায়েদ। জেলা পর্যায়ে অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। প্রদর্শিত প্রকল্পগুলো পরিদর্শনকালে নিজেদের উদ্ভাবনী ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি নিয়ে প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানকে জ্ঞাত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা।
গৌরবময় এই অর্জনের জন্য সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের সম্মানিত উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোফাজ্জেল মাওলা (অব.) এবং পরিচালক মিসেস পারমিতা নন্দী।
উল্লেখ্য যে, থানা পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির শুরু হয়েছিলো গত ১২ জুন। জেলা ও মহানগর পর্যায়ের সেরা ১০০টি দল নিয়ে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠান। যা থেকে নির্বাচিত হবে সেরা ১০টি দল। জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠানের দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল 