News Bangla 24 BD | দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী - News Bangla 24 BD
News Head
 দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ

দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী


বিনোদন ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাম পায়ের জাদু দেখিয়েছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের উন্মাদনা শুধু মাঠ কিংবা গ্যালারিতেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও। সেই আবেগে ভেসেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। ব্রাজিলের সমর্থক হিসেবেই পরিচিত বুবলী। গেল ১৩ জুন সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন বুবলী। হলুদ-সবুজ রঙের সেই জার্সিতে ধরা দেওয়া অভিনেত্রীর ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়। এবার সেই বুবলীই মেসির দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে দ্বিধা করেননি। আর্জেন্টাইন অধিনায়কের নৈপুণ্যে মুগ্ধ হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই নায়িকা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসির একটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’ এরপরই তিনি যোগ করেন, ‘দল যার যার, মেসি কিন্তু সবার।’ পোস্টে তিনি ‘লিওনেল মেসি’, ‘সত্যিকারের জাদুকর’ এবং ‘হ্যাটট্রিক’ হ্যাশট্যাগ ব্যবহার করে আর্জেন্টাইন মহাতারকার প্রতি নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন। বলে রাখা যায়, ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলার বুবলীর ছোট বেলার ইমোশন। তাদের মধ্যে রয়েছেন- রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো।

এ বিভাগের অন্যান্য সংবাদ