মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২
নিউজ বাংলা বিডি ডেস্ক: মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে তিন লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক স্থানীয় চালক এবং একজন বাংলাদেশি হেলপার নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ
বুধবার (১৭ জুন) ভোরে কুলাই এলাকার কাছে মহাসড়কের দক্ষিণমুখী রুটের ৪৯ দশমিক ৪ কিলোমিটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশির বয়স ৫৬ বছর এবং মালয়েশিয়ান লরি চালকের বয়স ৪৩ বছর। কুলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানান, ঘটনার সময় নিহত ওই দুই ব্যক্তি রাস্তার বাম পাশের লেনে লরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এমন সময় একইদিক থেকে আসা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়া পুলিশ জানায়, ধাক্কা দেওয়া লরিটির চালক ও তার সহকারীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা তৃতীয় লরির চালক অক্ষত আছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুলইয়ের টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্ড প্রদান করলেন ড.ফারহানা নূর চৌধুরী
ইউরোপ থেকে মন্ত্রীর কাছে সিলেটের দুই মুক্তিযোদ্ধাকে তালিকাভূক্ত করার দাবি 