News Bangla 24 BD | পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল - News Bangla 24 BD
News Head
 ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল


নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে বুধবার (১৭ জুন) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে”।
তিনি আরও বলেন, বাংলাদেশ গাছ কর্তন নীতিমালা অনুযায়ী, রাজধানীসহ সারাদেশে সামাজিক বনায়ন বা সরকারি যেকোনো গাছ কাটতে নির্দিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। ব্যক্তিগত মালিকানাধীন গাছ কাটার ক্ষেত্রে সাধারণ নিয়মে অনুমতি না লাগলেও, সরকারি নির্দেশনা ও আইনি কাঠামোর সঠিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। কারণ একটি গাছ পরিবেশে সুরক্ষায় যেই ভূমিকা রাখতে পারে তা জনগণের মাঝে সচেতনতা তৈরি করতে হবে।
সাংসদ নূরুল ইসলাম বুলবুল বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার প্রতিবছর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জন্য যেই বাজেট বরাদ্দ করে তা পুরোপুরি শুভঙ্করের ফাঁকি। কারণ বিশাল অঙ্কের বাজেট হলেও সেই বাজেট কোথায় ব্যয় হয় জনগন তা জানে না, দেখে না। লুটপাট আর ভাগ বাটোয়ারার মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সেই বাজেটের বরাদ্দ নিজেদের পকেটে নিয়ে নেয়। যার ফলে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে রাজধানী ঢাকা শহর সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এই বিশাল ক্ষতির হাত থেকে দেশকে রক্ষা করতে সরকারকে টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহন করতে তিনি আহ্বান জানান।
সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ও মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, সহকারী অফিসে সেক্রেটারি মজিবুর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ