News Bangla 24 BD | বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎


নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত ৫৭ তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও মন্তব্যের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে বিজিবি সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন, মাদক চোরাচালান, সীমান্ত নিরাপত্তা এবং পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রমসহ বাংলাদেশের সব উদ্বেগ দৃঢ়ভাবে উপস্থাপন করা হয়েছে। ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ৩১টি এবং ভারতের পক্ষ থেকে ২১টি এজেন্ডা উত্থাপন করা হয়। আলোচনার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো ‘জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনস (জেআরডি) ’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎বিজিবির দাবি, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি বন্ধ এবং সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান জেআরডিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। পাশাপাশি পুশইন ও সীমান্তসংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছে।
‎ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচারের সমালোচনা করে বিজিবি বলেছে, এটি ছিল পূর্বনির্ধারিত ও অনুমোদিত সৌজন্য সাক্ষাৎ, যা সীমান্ত সম্মেলনের প্রচলিত কূটনৈতিক রীতির অংশ। সীমান্ত হত্যা, পুশইন ও আন্তসীমান্ত অপরাধের মতো স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ। বাহিনীটি ভবিষ্যতেও পেশাদারত্ব ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ