News Bangla 24 BD | দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান


ক্রীড়া ডেস্ক:: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এমনকি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দূর হলেও মাঠে নামার আগেই নানারকম বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে এশিয়া মহাদেশের দলটি। কিন্তু আজ লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ইরানকে দেখে কি বোঝার উপায় আছে যে তারা কোন পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে! দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিয়েছে তারা।
নিউজিল্যান্ড ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে পরশু রাতে সংবাদ সম্মেলনে ইরান কোচ আমির ঘালেনি জানিয়েছিলেন, আশপাশে কী হচ্ছে, তা নিয়ে তাঁরা চিন্তিত নন। মাঠে তাঁর শিষ্যরা সেরাটা দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। শিষ্যরাও তা-ই করেছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ইরানের ফুটবলারদের শরীরী ভাষা ছিল অন্য রকম। ইরানের বিপক্ষে নিউজিল্যান্ড দুই বার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
ইরানের বিপক্ষে মাত্র ৭ মিনিটেই এগিয়ে গেছে নিউজিল্যান্ড। গোলরক্ষক ম্যাক্স ক্রোকোমের পাস প্রথমে বুক দিয়ে ঠেকান ক্রিস উড। পরবর্তীতে উড বল পাস দেন এলি জাস্টকে। উডের পাস রিসিভ করে আনুষ্ঠানিকতা সারেন এলি জাস্ট। পিছিয়ে থাকা ইরান সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ২৩ মিনিটে তারা প্রায় গোল করেই ফেলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মেহেদী তারেমির পোস্ট নিউজিল্যান্ডের পোস্টে লেগে ফেরত চলে আসে। তবে প্রথম গোল পেতে বেশি সময় লাগেনি ইরানিয়ানদের। ৩২ মিনিটে সমতায় ফিরেছে ইরান।
নিউজিল্যান্ডের রক্ষণদুর্গ ভেদ করে ইরানের সমতাসূচক গোলটাও হয়েছে দুর্দান্ত। রামিন রেজাইয়ান ডান প্রান্ত এসে সামান ঘোদ্দোসের উদ্দেশ্যে পাস দিয়েছেন। ঘোডোস প্রথম স্পর্শেই একটি সুইপিং পাস দিয়ে বলটি বক্সের ভেতরে দিয়েছেন। শাহরিয়ার মোগানলু পাস রিসিভ করে নিয়ন্ত্রণ করতে গেলে নিউজিল্যান্ডের ডিফেন্ডাররা প্রতিহত করেন। তবে বলটি যখন ঘুরে গিয়ে রেজাইয়ানের সামনে পড়ে, তখন আর গোল পেতে সমস্যা হয়নি। দ্রুত গতির শটে লক্ষ্যভেদ করেন ইরানের এই ডিফেন্ডার।
প্রথমার্ধের শেষে জমে ওঠে খেলা। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ক্রিস উড লক্ষ্যভেদ করতে পারেননি। এরপর নিউজিল্যান্ডের রক্ষণদুর্গে ঢুকে রেজাইয়ান পাস দেন আলী নেমাতিকে। নেমাতি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ।
৪৫ থেকে ৫৩ মিনিট—দ্বিতীয়ার্ধে শুরুর ৮ মিনিটের মধ্যে দুই খেলোয়াড়কে বদলি করে ইরান। আরিয়া ইউসেফির পরিবর্তে নামেন মেহেদী গায়েদি। আর শাহরিয়ার মোগানলুর পরিবর্তে নামানো হয় আলী আলিপুর। খেলোয়াড় পরিবর্তনের পর উল্টো গোল হজম করে ইরানিয়ানরা। ৫৪ মিনিটে জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তাঁকে এবারও অ্যাসিস্ট করেন উড।
দ্বিতীয় দফায় গোল হজমের ১০ মিনিটের সমতায় ফেরে ইরান। ৬৪ মিনিটে দারুণ এক হেডারে নিউজিল্যান্ড গোলরক্ষক ক্রোকোমকে পরাস্ত করে লক্ষ্যভেদ মোহাম্মদ মোহেবি। তাঁকে অ্যাসিস্ট করেন রেজাইয়ান।দুই দলই এরপর খেলোয়াড় পরিবর্তন করে। তবে শেষের দিকে সেই অর্থে আক্রমণ হয়নি। ২-২ গোলে ড্রয়েই শেষ হয় ইরান-নিউজিল্যান্ড ম্যাচ। নিউজিল্যান্ড, বেলজিয়াম, ইরান, মিসর—‘জি’ গ্রুপের চারটা দলেরই পয়েন্ট ১। গত রাতে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে গিয়েছিল মিসর। কিন্তু শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়েই শেষ হয়েছে বেলজিয়াম-মিসর ম্যাচ।

এ বিভাগের অন্যান্য সংবাদ