News Bangla 24 BD | আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী


আবগারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গ্রেপ্তারি বেআইনি, এমন দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই মামলার শুনানিতে আপ প্রধানের আবেদনের ভিত্তিতে আজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। এর পরেই তার গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন কেজরি। গত ৯ এপ্রিল সেই মামলার শুনানিতে রায় দানের সময় দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, কেজরির গ্রেপ্তারি বেআইনিভাবে হয়নি।  দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার ‘মূলচক্রী’ হিসাবে দেখিয়ে ইডি আদালতে জানায়, কেজরির  বিরুদ্ধে তাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে।  আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্ত এখনও শেষ হয়নি বলে আদালতে জানিয়েছিল ইডি। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির দাবি ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীকে যখন গ্রেপ্তার করা হয়, তখন আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ ছিল। তাই তার গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন কেজরিওয়াল। যদিও এর আগে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, তা ‘ধোপে টিকছে না’ ।  দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরেই আপ প্রধান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কেজরির পক্ষে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ১০ এপ্রিল সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু তা খারিজ করে দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।  এরপর সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে শুনানি হয়। পিটিশনে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নোটিশ জারি করেছে এবং ২৪ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলেছে। পরবর্তী শুনানি ২৯ এপ্রিল।  তবে আপাতত জেলবন্দি থাকতে হবে  কেজরিওয়ালকে ।

সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড

এ বিভাগের অন্যান্য সংবাদ