‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’
নিজস্ব প্রতিবেদক:: বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু বলেছেন, দুই বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য, দুই বছর ধরে বন্ধ থাকা চট্টগ্রামসহ সারাদেশের লিগগুলো আবার চালু করা। যার মাধ্যমে তৃণমূল থেকে খেলোয়াড়রা উঠে আসতে পারবে। আজ বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব আয়োজিত ২য় পর্বের ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশন বনাম লিটল ব্রাদার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে দ্বিতীয় পর্বের টুর্ণামেন্ট শুরু হয়।
তিনি বলেন, খেলাধুলায় আমরা যারা কর্মকর্তা ও সংগঠক হিসেবে আছি- ক্রীড়াঙ্গনে আমরা মূল নই, খেলোয়াড়রাই মূল। খেলোয়াড়রা বাঁচলে খেলাধুলা বাঁচবে। আমাদের কাজ হচ্ছে পেছনে থেকে তাদের সহযোগিতা করা। চট্টগ্রামে আবুল হাশেম বক্করের এই উদ্যোগ ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করেছে।
চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব কমিটির আহ্বায়ক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেট কমিটির চেয়ারম্যান আবদুল হান্নান আকবর। উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল প্রমুখ।

‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 