News Bangla 24 BD | রাত ১২টা থেকে নারায়ণগঞ্জে বহিরাগত অবস্থান নিষিদ্ধ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাত ১২টা থেকে নারায়ণগঞ্জে বহিরাগত অবস্থান নিষিদ্ধ


নারায়ণগঞ্জে সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে সোমবার রাত ১২টা থেকে সিটি করপোরেশন এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ বিষয়ে মাইকিং করেছে জেলা প্রশাসন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন কোনো ব্যক্তি সোমবার (১৯ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় অবস্থান করতে পারবেন না।

যদি কোনো বহিরাগত ব্যক্তি অবস্থান করেন এবং নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকাতে যাদের বৈধ অস্ত্র আছে সেসব অস্ত্র বহন করা নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জ সিটি এলাকার তিনটি থানায় বৈধ অস্ত্র রয়েছে ৫৮৬টি। এর মধ্যে সদর মডেল থানায় ৪০৩, বন্দর থানায় ৮৯ ও সিদ্ধিরগঞ্জ থানায় ৯৪টি বৈধ অস্ত্রের লাইসেন্স রয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ