News Bangla 24 BD | আইভিকে সমর্থন জাতীয় পার্টির - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার দুপুর ১টার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী বলেন, ‘আইভী নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন করেছেন। অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তাকে সমর্থন দিয়েছেন।’

আইভীকে ভোট দিতে জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মীরা আছেন। আইভীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনের আগে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় আইভীর পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোট চান জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ