প্রচ্ছদ »
জাতীয়
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজিবি মোতায়েন, বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ - News Bangla 24 BD
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজিবি মোতায়েন, বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সোমবার থেকে ২২ প্লাটুন বিজিবি মাঠে নামানো হচ্ছে।
এই ২২ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে নারায়ণগঞ্জে কাজ করবে বলে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন।
তিনি বলেন, বিজিবির ২২ প্লাটুনের ৭ প্লাটুন কাজ করবে সিদ্ধিরগঞ্জে, বন্দরে ৫ প্লাটুন এবং বাকি ১০ প্লাটুন সদরে কাজ করবে।
এছাড়া নাসিক নির্বাচনী এলাকায় অবস্থানরত বহিরাগতদের সোমবার মধ্যরাত ১২টার মধ্যে এলাকা ছাড়তে বলা হয়েছে।নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এছাড়া নাসিক নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার থেকে পরবর্তী ৭ দিনের জন্য বৈধ অস্ত্র প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করেছে। ১৯ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় লাইসেন্সধারী অস্ত্র মালিকরা যেন অস্ত্রসহ চলাচল না করেন সে নির্দেশ দেয়া হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান।
তিনি জানান, ২০ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে ২৪ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সব ধরনের জনসভা, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
একই সঙ্গে নাসিকে আজ দিবাগত রাত ১২টা থেকে ২২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল এবং ২১ ডিসেম্বর রাত ১২টা থেকে ট্যাক্সি, মাইক্রোবাস, বাস, টেম্পো, কার, পিকআপ, জিপ, ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহন ও জরুরি কাজে যান চলাচলের এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। রিটার্নিং কর্মকর্তার অনুমতিসাপেক্ষে প্রার্থী, নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য।
আগামী ২২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বাসস
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 